1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৬:২২ pm

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৫১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৩২৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫৫৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৮৪ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬০ হাজার ৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৯৩৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬৯ জনে অপরিবর্তিত রয়েছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ