1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে : স্বাস্থ্য সচিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ৬:৪৩ pm

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনার টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া দুই লাখ ডোজ করোনার টিকা নেয়ার সময় সচিব এ কথা জানান।

লোকমান হোসেন মিয়া বলেন, ‘দেশের মানুষকে এখন পর্যন্ত চার কোটি ৬৭ লাখ প্রথম ডোজ ও তিন কোটি ১৬ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে। আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে। এজন্য ২৮ কোটি ডোজ টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে।’

শীতে করোনার প্রকোপ বাড়তে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, ‘আমরা কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম। এরপর প্রথম ওয়েভ ও সেকেন্ড ওয়েব মোকাবিলা করছি। সামনেও যদি এমন পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করবো।

সচিব বলেন, ‘অধিকাংশ হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করে দিয়েছি। সব জায়গায় কাজ চলছে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ