
গণ বিচ্ছিন্ন সরকারের গণবিরোধী সিদ্ধান্ত ডিজেল, পেট্রোল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্দ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্জুর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয় ।
ভিন্নবার্তা/এমএসআই