1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএমপির ৪ কর্মকর্তাকে বদলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৩৫ pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাসহ মোট চারজনকে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো.ফারুক হোসেন বলেন, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

তিনি বলেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) এস. এম. শামীমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহাকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ