
মিরসরাইয়ের বারতাকিয়া রেল স্টেশনে ডিউটি করা নিয়ে দুই স্টেশন মাস্টারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মিরসরাইয়ের বারতাকিয়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
মারামারিতে জড়ানো দুই স্টেশন মাস্টার হলেন-ওই স্টেশনের ইনচার্জ মাস্টার শামসুজ্জোহা ও শেখ আহমেদ। স্টেশনজুড়ে মারামারি উদ্ভূত এই পরিস্থিতি কয়েক ঘণ্টা বিরাজ থাকায়, চারটি ট্রেন ওই স্টেশন থেকে ১০ থেকে ১৫ মিনিট পর ছেড়ে যায়।
মিরসরাইয়ের বারতাকিয়া রেল স্টেশনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, শামসুজ্জোহা ও শেখ আহমেদের মধ্যে রক্তাক্তের ঘটনা ঘটেছে।
তবে রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামান দুইজনের মধ্যে শুধু হাতাহাতির ঘটনা ঘটনা ঘটেছে বলে জানান। তিনি বলেন, শিফটিং ডিউটি করা নিয়ে স্টেশনের ইনচার্জ মাস্টার শামসুজ্জোহা ও শেখ আহমেদের মধ্যে এ ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ