
পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আগামী ২৬ মে, ২০২২ বৃহস্পতিবার প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী ডিআরইউ প্রাঙ্গণে থাকছে বর্ণাঢ্য আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডিআরইউ প্রাঙ্গণে আলোকসজ্জা করা হবে। এতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে কার্যনির্বাহী কমিটি।
২৬ মে দিনের প্রথমপর্বে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করনা হবে। সকাল ১০টা ১০ মিনিটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় পর্ব। এসময় ডিআরইউ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা (নসরুল হামিদ মিলনায়তন) দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ও ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব, ডিআরইউ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন