1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ১১:০৫ pm

ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত নীল কমল দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস, একই এলাকার মৃত পরিতোষ বর্মনের ছেলে চন্দন বর্মন, শ্যামল চন্দ্র দের ছেলে শিমুল চন্দ্র দে, দুলাল চন্দ্র মনির ছেলে অপু চন্দ্র মনি, মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে সুবেল বেপারি, কুমিল্লার দাউদকান্দির বাজারঘোলা গ্রামের কালু মিয়ার ছেলে মো. রুবেল, সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে জুয়েল রানা।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ