1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডরমিটরি থেকে মৎস্য কর্মকর্তার মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ১১:১০ pm

ফেনীর সোনাগাজী উপজেলা ডরমিটরি থেকে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী এএইচএম নুরুল আমীনের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্বাস্থ্য কর্মকর্তার।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ক্ষেত্র সহকারী হিসেবে কাজ করতেন নুরুল আমীন। সোমবার অফিস শেষে তিনি ডরমিটরিতে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় হঠাৎ তার খিঁচুনি হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, মৎস্য বিভাগের ওই স্টাফ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবদুর রহীম সরকার জানান, মৎস্য বিভাগের ওই স্টাফ মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ