1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ১০:৪২ pm

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৬২) নামের এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলা পাড়া এলাকায় মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

মৃত ওই বৃদ্ধ উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।

জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, ভারত হতে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অভিমুখে যাত্রা করে। বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানষিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ কাটা পড়ে সেখানেই নিহত হয়।

মৃতের নাতি জামিয়ার রহমান (২৪) বলেন, আমার দাদা আগে ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। সাথে হাঁস বিক্রিও করতো। বেশ কয়েকমাস হতে আমার দাদা মানষিক ভারসাম্যহীন সমস্যায় ভুগছিল। তিনি প্রায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেত।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ৷

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ