1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনের ধাক্কায় নিহত এসএসসি পরীক্ষার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ১১:৫৮ pm

যশোরের অভয়নগর উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. জিসান আহমেদ (১৬) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে।

শনিবার সকালে আকিজ জুট মিলের পাশে রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলযোগে এসএসসি পরীক্ষার্থী জিসান রেল ক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক শাহীনুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় আহত জিসান হাসপাতালে আনার পথেই মারা যায়। নিহত জিসান উপজেলার পায়রাহাট আবদুল হামিদ টিএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও দিঘলিয়া পদ্মপকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের একমাত্র পুত্র।

বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া রেলস্টেশনরে স্টেশনমাস্টার মো. লবুল হোসেন জানান, সকাল ১০টার পর যশোরগামী রকেট ট্রেনের ধাক্কায় শিক্ষক দম্পতির ছেলে জিসান নিহত হয়েছে। মেধাবী শিক্ষার্থী জিসানের মর্মান্তিক মৃত্যুতে শিক্ষক পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ