1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাস্টিদের ব্যাংক থেকে এনএসইউর তহবিল সরিয়ে নেয়ার নির্দেশনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ১২:৪২ pm

বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও তাদের পরিবারের মালিকানাধীন ও নেতৃত্বাধীন ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় হিসাব এবং তহবিল সরিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সম্প্রতি এনএসইউ ট্রাস্টের চেয়ারম্যান বরাবর এ নির্দেশনাসংবলিত একটি চিঠি পাঠিয়েছে ইউজিসি।

চিঠিতে বলা হয়েছে, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের পারিবারিক অংশীদারিত্ব রয়েছে বা ট্রাস্টিরা পরিচালনা পর্ষদে রয়েছেন এমন ব্যাংকে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হিসাব ও সংরক্ষিত তহবিল ১০ কার্যদিবসের মধ্যে অন্য ব্যাংকে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে স্বার্থের সংঘাতের প্রশ্ন উত্থাপিত হবে না এমন কোনো ব্যাংকে হিসাব ও তহবিল স্থানান্তর করতে হবে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে চিঠিটি ইস্যু করা হয়েছে ৬ অক্টোবর। সে হিসেবে ২০ অক্টোবরের মধ্যে এনএসইউকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

তদন্ত সম্পর্কে তিনি জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে আরো কিছু সময় চাওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ