1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টেকসই উন্নয়নে এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধির তাগিদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৭:৩৯ pm

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সরাসরি তত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও বিয়ষক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া।

রবিবার রাজধানীর গুলশানে স্থানীয়করণ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট -সিডিডি এবং ন্যাশনাল এলায়েন্স অব হিউম্যানটেরিয়ান এক্টরস- নাহাব আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমেই করা হয় সে বিষয়ে বাধ্য বাধকতা রাখার প্রস্তাব করা যেতে পারে। পাশাপাশি দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ করতে যেন স্থানীয় এনজিওগুলো পিছিয়ে না যায় সেজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এনজিওগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।
ভিন্নবার্তা ডটকম/আরজে/ এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ