1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১২:০৬ pm

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে পারিবারিক সফরে সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে সকাল ৯টা ৪০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এবং সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান তিনি।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছোট বোন শেখ রেহানা, তার ছেলে ববি সিদ্দিকী, ববি সিদ্দিকীর স্ত্রী এবং ছেলে-মেয়ে, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার পরিবারের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, শেখ পরিবারের সদস্যবৃন্দসহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ