1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-টোয়েন্টি সিরিজ খেলতে টিম অস্ট্রেলিয়া এখন ঢাকায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ৪:৪৯ pm

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় এসে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১১মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে অসিরা।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ ৮ শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগেই জানা, অসি দলে নেই ৭ শীর্ষ তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝিয়ে রিচার্ডসন এবং কেইন রিচার্ডসন।

বলার অপেক্ষা রাখে না, ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১-১ ড্র) খেলে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। প্রায় ৪ বছর (৩ বছর ১০ মাস) পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধুমাত্র ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।

ঢাকা পৌঁছে প্রথম তিনদিন করোনা প্রটোকল মেনে হোটেল ইন্টারকন্টিন্টোলে কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১ আগস্ট প্রথমবার হোটেল থেকে বের হয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে যাবে টিম অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

এদিকে নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চ শেষ মুহূর্তে আহত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ঢাকায় পৌঁছার পর তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কের নাম ঘোষণা করবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ