1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকা পেতে প্রবাসীদের বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ৩:০০ pm

টিকা পেতে প্রবাসীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি এ কথা বলেন।

এর আগে করোনাভাইরাস প্রতিরোধের টিকা না পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন বিদেশগামীরা। ইমরান আহমদ বলেন, প্রক্রিয়া শেষ করতে সময় প্রয়োজন। ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছি। টিকা দেয়ার প্রক্রিয়া রোববার বা সোমবার প্রস্তত করে নেবে আইসিটি বিভাগ, যাতে সরাসরি নিবন্ধন করতে পারেন।

তিনি বলেন, সৌদি আরব আমাদের বলেছে, ফাইজারের এক ডোজ টিকা নিলে সে দেশে গেলে পরবর্তী টিকা দিয়ে দেবে তারা। আমরা প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়ার চেষ্টা করছি। বিএমইটি রেজিস্ট্রেশন করে পাসপোর্ট নম্বর দিয়ে এন্ট্রি করলে সংশ্লিষ্ট কেন্দ্র টিকা নেওয়ার তথ্য জানিয়ে দেবে।

বিএমইটির (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) স্মার্ট কার্ড, পাসপোর্ট এবং অনেকের জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা নিতে না পারায় অভিযোগ করে তারা বলেন, আমরা টিকার জন্য দীর্ঘদিন আন্দোলন করে এলেও আমাদের টিকা দেয়া হচ্ছে না। কিন্তু একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীরা টিকা রেজিস্ট্রেশন না করেই টিকা নিচ্ছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ