
আবারও অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল। টানা তৃতীয়বারের মতো ক্রীড়াযজ্ঞের ছেলেদের ফুটবল ইভেন্টের সোনার লড়াইয়ে লাতিন আমেরিকার দেশটি। ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে টোকিও অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করেছে তারা টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে।
আজ (মঙ্গলবার) সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। ফল নিষ্পত্তির জন্য গড়ানোর টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে সোনার মঞ্চে উঠেছে ব্রাজিল।
ভিন্নবার্তা ডটকম/এন