1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টহল পুলিশকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চলছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অবরোধ নামে যে আন্দোলন চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অবরোধের নামে চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টহল পুলিশকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চলছে উল্লে­খ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।

রাজধানীতে পুলিশি নিরাপত্তায় ঘাটতি প্রশ্নে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবারাত্রি তাদের ওপর অর্পিত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। সেটি প্রতিরোধে পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ