1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আলগারচরে পুলিশের মাদকবিরোধী অভিযান চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে করোনায় আইনজীবীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৩:৫২ pm

আসিফ কাজল, ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মোঃ মশিউর রহমানের শ্যালক ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড. তাছিকুল আলম খান আকরাম শুক্রবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী কেভিড-১৯ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রীজ সংলগ্ন মরহুম নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি বেশ কিছু দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চলাফেরা করছিলেন।

নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আসে গত ১১ আগষ্ট শ্বাসকষ্ট দেখা দিলে এ্যড আকরামকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত ৩১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বড় ভাই সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাই মারা গেলেন।

এড আকরামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিক সমি। এদিকে মরহুমের পরিবার পরিজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে যান ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক জীবন কুমার বিশ্বাস। এদিকে শনিবার বেলা ১১টার দিকে আকরামের মৃতদেহ ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মো:আব্দুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজারের মো: আমিনুল ইসলামের নেতৃত্বে স্বাস্হ্যবিধি অনুযায়ী জানাযা শেষে তাকে দাফন করা হয়। এই নিয়ে লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৪১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ