
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান। প্রতিবাদ সমাবেশে আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাড: কাজী একরামুল হক আলম, সহ সভাপতি এ্যাডঃ রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান লাকী, আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডঃ আকিদুল ইসলাম, ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রাকিবুল হাসান, এ্যাডঃ জাহাঙ্গীর কবির, এ্যাড: আমিরুল ইসলাম খান চুন্নুু, এ্যাডঃ আকরামুল আলম, এ্যাডঃ মুস্তাফিজুর রহমান মন্ডল, এ্যাডঃ বীণা, এ্যাডঃ ইশারত হোসেন খোকন,এ্যাডঃ মিথুন,এ্যাডঃ বদিউজ্জামান বদি,এ্যাডঃ মিল্টন, আনোয়ার, আশরাফুল, কুলসুম লতা, তরিকুল ইসলাম,রাজিব, আবুল খায়ের ও টুকু সহ আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ দবির হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ জাকারিয়া মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম মশিয়ূর রহমান বলেন, তারেক জুবাইদার বিরুদ্ধে ফরমায়েশি রায় দেশের জনগন মানে না। দেশের মানুষ আজ জেগে উঠেছে। শাসক দলের লোকজন এখন পালানোর পথ খুজছে।
ভিন্নবার্তা/এমএসআই