1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন অর্থমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ১১:৩৭ am

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার (২৮ আগস্ট) জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এশিয়া -প্যাসিফিক রিজিওনাল রিভিও মিটিং অন দ্যা ইমপ্লিমেন্টেশন অব প্রিপারেশন ফর দ্যা ফিফথ ইউ কনফারেন্সের আওতায় এই সভা আয়োজন করা হয়েছে।

৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলো মূল্যায়ন করবে এই সভায়। একইসঙ্গে কোভিড-১৯ এর পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়েও আলোচনা হবে।

দোহাতে স্বল্পোন্নত দেশগুলোর ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য ২০২২ সালের ২৩-২৭ জানুয়ারি সম্মিলিত মূল্যায়ন করার জন্য জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভা আহ্বান করছে। সভায় আগামী দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উন্নয়নে সমস্যা এবং সর্বনিম্ন টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ