
যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি জেড আই রাসেলের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গুলশান, বনানী ও ভাষানটেকের নাগরিকেরা অংশগ্রহণ করেন। তারা ফুলের মালা দিয়ে জেড আই রাসেলকে বরণ করে নেন। এক সঙ্গে হাত মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন। জি আই রাসেলও সব সময় সুখে দুঃখে নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গুলশান, বনানী এবং ভাষানটেক ঢাকা-১৭ আসনের আওতাধীন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেড আই রাসেল সাংবাদিকদের বলেন, ‘আমি ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। এরশাদ সরকারের আমলে বহু হামলা-মামলার শিকার হয়েছি। বাদ্ধ হয়ে আমেরিকায় পারি জমিয়েছি। তিনি বলেন, আমেরিকায় যাওয়ার পর মেট্রো ওয়াসিংটনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। নানা দিবসকে কেন্দ্র করে ওয়াসিংটন ডিসিতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের নানান ইতিবাচক কাজ করেছি। এর মধ্যে বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের মনে ইতিবাচক ভাব ফুটে উঠবে।
ঢাকায় সনসেবা বা ঢাকা ১৭ আসনে সাংসদ নির্বাচনের প্রস্তুতি রয়েছে জানিয়ে জেড আই রাসেল বলেন, আমি ঢাকার সন্তান। তাই দীর্ঘ সময় পর দেশে ফিরেছি। এখন জনগণের সেবা করতে চাই। তাদের সেবক হতে চাই। এ জন্য আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা দরকার। আশা করি তিনি আমাকে আগামী নির্বাচনে দলের মনোনয়ন দিবেন।
গুলশান, বনানী ঢাকার ভিআইপি এলাকা, এখানে কী ধরনের উন্নয়ন কাজ করার পরিকল্পনা রয়েছে। এমন প্রশ্নের জবাবে জেড আই রাসেল বলেন, গুলাশন বনানীতে এখনো অনেক অবকাঠামো উন্নয়ন কাজ বাকি রয়েছে। বিশেষ করে রাস্তাঘাট ও পরিচ্ছন্ন লেক চান নাগরিকেরা। এ ছাড়া ভাষানটেক উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে। সেখানে অনেক অবকাঠামো কাজ বাকি আছে। সবার সহযোগিতা পেলে এই জনসেবার কাজ বাস্তবায়নে সহজ হবে।
ভিন্নবার্তা/এমএসআই