1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ৪:৩১ pm

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যার মাস্টারমাইন্ড, প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আবদুল জলিল, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অরুনা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ