1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামিন পেলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ১:৪৯ pm

সৌদি প্রবাসীর করা মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণা। বাদী কামরুল হাসানের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান। শনিবার (২২ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল।

তিনি বলেন, ‘ঈদের আগে মামলার বাদী কামরুল হাসান তার জিম্মায় স্বর্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।’

কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তার সাবেক স্বামী কামরুল হাসান। তার ভিত্তিতে গত ১১ মার্চ বিকেলে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় স্বর্ণা, তার মা শেলী এবং ছেলে আন্নাফিকে।

গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, ২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে কথোপকথন। ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।

পুলিশ আরও জানায়, দেশে ফিরে কামরুল স্বর্ণার বাসায় যান। এ সময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) স্বর্ণার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন কামরুল।

গ্রেপ্তারের পর রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয় স্বর্ণাকে। ২০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ