
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আবদুল খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামানের মামলার রায় হবে যে কোনো দিন।
বৃহস্পতিবার এ মামলায় প্রসিকিউশন ও আসামিক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের অপেক্ষায় রাখেন।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।
মামলাটি ২০১৫ সালের। পরে ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান।
আসামিদের মধ্যে আবদুল খালেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সাবেক সংসদ সদস্য।
মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে আবদুল খালেকসহ আসামিদের বিরুদ্ধে।
ভিন্নবার্তা ডটকম/এন