1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাপোরিঝজিয়া নিউক্লিয়ার প্ল্যান্টে আবারও হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ৯:৩৯ pm

ইউক্রেনের নিউক্লিয়ার শক্তি প্রতিষ্ঠান এনাগোয়াতোম বৃহস্পতিবার জানিয়েছে, জাপোরিঝজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফের হামলার ঘটনা ঘটেছে।

তারা দাবি করেছে, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা প্ল্যান্টটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবারই জানানো হয়, ইউক্রেনের সেনারা পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

জাপোরিঝজিয়া প্ল্যান্টটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তাছাড়া বিশ্বের সর্ববৃহৎ ১০টি প্ল্যান্টের একটি এটি।

ফের হামলার বিষয়ে টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে ইউক্রেনের পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান বলেছে, আজ রাশিস্টরা জাপোরিঝজিয়া প্ল্যান্টে হামলা করেছে। স্টেশনের কমানড্যান্ট অফিসের রেকর্ডে দেখা গেছে পাঁচটি ‘অ্যারাইভাল’ (পাঁচবার হামলা হয়েছে) এসেছে। এটি ওয়েল্ডিং এলাকা এবং রেডিয়েশন বস্তুর গুদামের কাছে। ছোট একটি অংশে ঘাসে আগুন লাগে। ভাগ্য ভালো কেউ আহত হয়নি। যদিও শত্রুরা এখানেই থামেনি।

ফায়ার বিভাগে আরও পাঁচটি ‘অ্যারাইভাল’ (পাঁচবার হামলা হয়েছে) আসে। যেটি প্ল্যান্ট থেকে খুব বেশি দূরে না। নিরাপত্তার জন্য পরবর্তী শিফটের কর্মকর্তাদের বাস ঘুরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আগের শিফটের লোকেরাই কাজ করতে থাকবেন।বর্তমানে প্ল্যান্টের পরিস্থিতি স্বাভাবিক আছে। তাছাড়া ভয়ে প্ল্যান্টের কর্মকর্তারা চলে গেছে যে খবর ছড়ানো হয়েছিল সেটি ভুয়া।

এদিকে গত কয়েকদিন ধরে নিউক্লিয়ার প্ল্যান্টটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ এখানে প্রতিনিয়ত হামলা হচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এসব হামলার জন্য একে অপরকে দোষারোপ করে থাকে রাশিয়া-ইউক্রেন।

সূত্র: দ্য গার্ডিয়ান
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ