1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাপা চেয়ারম্যানের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ ৬:৫৬ pm

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউএসএআইডি বাংলাদেশের পরিচালক রেন্ডন বি অলসন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল ওলডস্, ইউএসএআইডির রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুল আলীম, সিনিয়র পরিচালক আমিনুল এহসান, প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম এবং চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।

এসময় জিএম কাদের প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা জানান। ডিআই’র প্রতিনিধি দলের সদস্যরাও তাকে ধন্যবাদ জানান।

সভায় রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি জাতীয় পার্টির নেতা-কর্মীদের জন্য নেতৃত্বের উন্নয়ন, জনসম্পৃক্ততা বুদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে চলমান কর্মশালার অগ্রগতি জানান জাতীয় পার্টি চেয়ারম্যানকে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ