1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
নির্যাতনের শিকার ২৪০

জানুয়ারিতে ধর্ষণের শিকার ৫৪ নারী ও শিশু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ ৭:২৪ pm

চলতি বছরের প্রথম মাসেই নির্যাতনের শিকার হয়েছে ২৪০ জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫৪ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ নারী ও কন্যাশিশু নির্যাতনের সংখ্যা প্রকাশ করেছে। পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে সংগঠনটি।

মহিলা পরিষদের দেয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন, এরমধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন এরমধ্যে ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৪ জন। ৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১৩ জন কন্যাসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১২ জন কন্যাসহ ৩৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছে ১ জন। ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি। এছাড়া ৮ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ