1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাতিসংঘের ৯ কর্মী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ১২:০১ am

জাতিসংঘের অন্তত ৯ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের সঙ্গে এরইমধ্যে দেখা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।

ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইথিওপিয়ার সরকারি বাহিনী গত এক বছর ধরে টিগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অঞ্চলটিতে সরকারি বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। বিষয়টি নিয়ে মন্তব্য করায় ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করে আদ্দিস আবাবা।

সম্প্রতি দেশটিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় গত শনিবার জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন সরকারি কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় বাইডেন প্রশাসন। ডেনমার্ক ও ইতালিও তাদের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দেয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ