
নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকায় বিএনপি নেত্রীর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখা। মঙ্গলবার পড়ন্ত বিকেলে জলঢাকা কলেজ মোড় অস্থায়ী কার্যালয়ে পৌর শাখার প্রস্তাবিত কমিটির আহবায়ক গোলাম রব্বানী রিপনের সভাপতিত্ত্বে এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জলঢাকা উপজেলার আহবায়ক সাবেক ভিপি শাহজাহান কবির লেলিন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, প্রস্তাবিত কমিটির যুগ্ম আহবায়ক নুর হোসেন মাষ্টার, ফরিদ-উদ জামান (ফরিদ), সদস্য মকবুল হোসেন, গোলাম রব্বানী (সুমন) প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, সরকারি কলেজ জামে মসজিদের ঈমাম মাওলানা শরিফুল ইসলাম।
অপরদিকে, একই সময়ে জলঢাকা উপজেলা ও পৌর যুব দলের উপজেলা শাখার আহবায়ক হুরুন-অর-রশিদ জোয়ার্দ্দার ও সদস্য সচিব শাহিনুর হক বাবু এবং পৌর কমিটির আহবায়ক শেখ সাদি লাভলু ও সদস্য সচিব আরিফুজ্জামান রিপন ইসলামের উদ্যোগে সাবরেজিস্টার জামে মসজিদে মিলাদ ও দোয়া করেছে দলটি। অপরদিকে সোমবারে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা,উপজেলা ও পৌর শাখা বিএনপি’র আয়োজনে বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড) মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই