1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জলঢাকায় জামায়াত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ৬:০৯ pm

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে জামায়াত শিবিরের অপতৎপরতা, সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতা কর্মকান্ড পরিচালনা করতে গোপন বৈঠক চলছে বলে অভিযোগ উঠেছে। এমন কিছু ঘটনার প্রেক্ষিতে শুক্রবার(১১ জুন/২০২১) রাতে জলঢাকা পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জলঢাকা সোনালী ব্যাংক মোড় থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে এসে সমাবেশ করে তারা।
পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলু রশীদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি, সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন হঠাৎ করে রাতের আধারে উপজেলার বিভিন্নগ্রামে গ্রামে গোপন বৈঠকে মিলিত হচ্ছে জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। তারা কখনো মসজিদে কখনো স্কুল ও কলেজের কাশ রুমে বসে সরকার বিরোধী আন্দোলন ও নাশকতা পরিচালনার অপতৎপরতার গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে। তারা সরকার বিরোধী মিথ্যা তথ্য দিয়ে পোষ্টার বের করে সাঠিয়ে বেরাচ্ছে। আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াত শিবিরের এহেন কর্মকান্ড দেখতে পেয়ে তাদের ধাওয়া করতে বাধ্য হচ্ছে। অথচ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ গ্রহণ করছেনা। এ অবস্থায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাস্তায় নামতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তরা উপজেলায় জামায়াত শিবিরের অপতৎপরতা প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা গ্রহনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে দাবি করে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ