1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জর্জ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই সাবেক পুলিশ কর্মকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ৪:৫৭ am

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে ১২ সদস্যের জুরি। মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন বলে বিবিসি জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লয়েডকে হত্যায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়েছে। ফলে চৌভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন চৌভিন।

দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের সড়কে গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেফতার ফ্লয়েডের ঘাড়ে চৌভিনের (৪৫) হাঁটু গেড়ে বসলে মৃত্যু হয় তার। ৯ মিনিটের ওই ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে।

ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে মঙ্গলবার রায় আসে।

একদিনেরও কম সময় নিয়ে এ মামলার রায় প্রকাশকে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ