1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জয়পুরহাটে বিজয় দিবসে ২৮০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:১৫ pm

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় শুক্রবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি গোলাম হাক্কানি, নৃপেন্দনাথ মন্ডল, সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফসার আলীসহ আরও অনেকে। পরে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান ছাড়াও অতিথিগণ জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ