1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জনসংহতি সমিতির সশস্ত্র নেতাকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ১২:৪৪ pm

রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবিষ্কার চাকমা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবিষ্কার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবিষ্কার চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত। বিগত সময়ে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা রাঙ্গামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িতে পালন করছিলেন। বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকায়। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। নিহতের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা জানিয়েছেন, বন্দুকভাঙ্গায় আবিষ্কার চাকমা নামে একজন নিহতের খবর পেয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ