1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জনশুমারি প্রকল্পের পিডিকে পরিবর্তন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২ ১২:০৯ am

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) কবির উদ্দিন আহম্মদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব দিলদার হোসেনকে পিডি নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব মোহাম্মদ খালেদ-উর-রহমান স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহাম্মদ, পরিচালক, ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইং, বিবিএসের স্থলে মো. দিলদার হোসেন, উপ-সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

বর্ণিত কর্মকর্তা তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনশুমারি প্রকল্প পরিচালককে বদলির কারণ কী- এমন প্রশ্নের জবাবে বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, পরিবর্তন তো যেকোনো সময়ই হতে পারে। এটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিষয়। কাজের গতি ত্বরান্বিত করার জন্য এটা (বদলি) করা হয়ে থাকতে পারে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ