1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জঙ্গিদের কোনো ধর্ম নেই: আইভী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ১:০৬ pm

ইসলাম ধর্ম কখনও অন্য ধর্মের মানুষকে আক্রমণের অনুমতি দেয় না। যারা এ কাজ করেছে তারা মুসলমান নয় তারা জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি ও শান্তির মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, বিবেকবান মানুষ কখনও অন্য ধর্মে আঘাত হানতে পারে না। সরকারের কাছে অনুরোধ করবো যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারা জন্য। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ