1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১১:৫৪ pm

রাজৈরে ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার সাধুর ব্রিজের কাছে নিজের চার তলা ভবনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর পাঠান (৪৮) একই এলাকার এসকান্দার পাঠানের ছেলে এবং বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। টেকেরহাট বন্দরে সিমেন্টের দোকান ছিল তার।

জানা যায়, আলমগীর পাঠান শনিবার বিকালে নিজের চার তলা ভবনে ওঠেন। হঠাৎ করে ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আকাশ বনিক অন্তর তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ