1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছাত্রলীগের সঙ্গে বাকৃবি কর্মকর্তাদের হাতাহাতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১১ am

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বাকৃবি ছাত্রলীগের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বঙ্গবন্ধুর স্মৃতি চত্বরে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অফিসার, কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা আয়োজিত হবে।

বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর স্মৃতি চত্বর থেকে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে আসলে বাকৃবি অফিসার পরিষদের সাথে বাকৃবি ছাত্রলীগের এক গ্রুপের নেতাকর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে বাকৃবি অফিসার পরিষদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ করেন বাকৃবি অফিসার পরিষদ। পরে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

অফিসার পরিষদ লিখিত অভিযোগে বলেন, কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় বিশ্ববিদ্যালয়ের নীতিগত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকৃবির কিছু ছাত্রলীগের নেতা র‌্যালির আয়োজন করে যা সরকারি সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী। এমন পরিস্থিতিতে আমরাসহ বাকৃবি প্রশাসন তাদেরকে র‌্যালি করা থেকে বিরত থাকতে অনুরোধ করি কিন্তু তারা জোরপূর্বক র‌্যালি করবে এই মর্মে প্রশাসনকে বলে।

এ সময় ছাত্রলীগের নেতা রিয়াদ ও দেলোয়ারের নেতৃত্বে কর্মকর্তাদের ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালায়। এতে অফিসার পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক কৃষিবিদ মাহমুদুল কবির খানসহ প্রায় ১০ জন কর্মকর্তা আহত হন। উদ্ভূত পরিস্থিতির জন্য জড়িতদের আগামী সাত দিনের মধ্য বিচার করতে হবে। অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, আমরা কৃষিবিদ দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি বের করতে গেলে অফিসার পারিষদের নেতাকর্মীরা আমাদের বাধা দেয় ও ব্যানার ধরে টানাহেঁচড়া শুরু করে। এ সময় আমরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

আরেক পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা তায়াফুর রহমান রিয়াদকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা র‌্যালি করতে গেলে অফিসার পরিষদের নেতারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের অপমান অপদস্থ করা হয়। এ সময় আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অনুষ্ঠানে তারা বাধা প্রদানের কেউ না।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে ফোনে কিছু বলতে চাই না। আমি এখন ক্যাম্পাসের বাইরে আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, দিবসটি পালনে সিডিউল অনুযায়ী কোনো ধরনের র‌্যালির আয়োজন ছিল না। তবে তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সেহেতু তারা অনুরোধ করেছিল র‌্যালি করার জন্য। তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের র‌্যালি না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়। তবে আমি মনে করি, আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুইপক্ষই দায়ী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ