1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুলার আগুনে চারটি ঘর পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪৬ am

মাগুরার শ্রীপুর উপজেলায় রান্না ঘরে থাকা চুলার আগুনে প্রতিবেশীর চারটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের উপজেলার শ্রীপুর গ্রামের মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা অতি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, একটি ঘর পুড়ে গেছে। অন্য তিনটি ঘর জ্বলছে। এরপর অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাকি তিনটি বসতঘরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।

তিনি বলেন, চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা।

এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, চুলার আগুন থেকে শ্রীপুর মধ্য পাড়ার সাহেব আলী শেখ, নাসিরউদ্দিন শেখ, বছির শেখ ও হেলাল শেখের চারটি ঘর আগুনে পুড়ে গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ