1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুরির অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৯:৪৯ am

জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র দুইশো টাকা চুরির অপবাদে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে একটি গাছে ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে মারধর করে।

বেলি বেগম দাবি করেন, ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশো টাকা চুরি করেছে। তবে এ সময় ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে ও কাঁদতে থাকে।

একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানায়, বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি। এ ব্যাপারে মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে ব্যস্ততা থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ