1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুমুর দৃশ্যে বিপাকে ধর্মেন্দ্র-শাবানা, প্রশংসা পেলেন রণবীর-আলিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৯:৫৬ pm

মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আরো রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমী, জয়া বচ্চনের মতো তারকারা। মুক্তির পরপরই বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সিনেমার একটি দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে ৭২ বছর বয়সী শাবানা আজমীকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্র!
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার এই দৃশ্য নিয়ে এখন চারিদিকে তোলপাড়। বৃদ্ধ বয়সে দুই অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছে না সাধারণ দর্শকরা। কিন্তু ধর্মেন্দ্র কী বলছেন এই দৃশ্য নিয়ে? চুমু খাওয়ার অভিজ্ঞতাই বা কেমন? এ প্রসঙ্গে কথা বললেন অভিনেতা। তিনি বলেন, ‘শুনলাম, শাবানা ও আমি দুজনেই দর্শকদের অবাক করেছি।

শুনলাম অনেকেই প্রশংসাও করেছেন। আমার মনে হয় চুমুর যে এ রকম দৃশ্য থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। আর সেই কারণে ওই দৃশ্যটি তাদের ওপর এ রকম এক প্রভাব ফেলেছে।’
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’
ধর্মেন্দ্র আরো বলেন, ‘যখন করণ আমাদের এই দৃশ্যটির কথা বলে, তখন অবশ্যই আমি অন্য কিছু ভাবিনি।

আমরা বুঝেছিলাম সিনেমায় জোর করে এই দৃশ্য গুঁজে দেওয়া হয়নি। প্রয়োজন ছিল আর সে কারণেই এই দৃশ্যের অবতারণা। তা ছাড়া আমি নিজেও মনে করি প্রেমের কোনো বয়স হয় না। সে কারণেই রাজি হই। বয়স যা-ই হোক না কেন, ভালোবাসার বহিঃপ্রকাশ তো চুমুর মধ্য দিয়েই হতে পারে।

শাবানা ও আমি দুজনই ওই দৃশ্যে অভিনয়ের জন্য কোনো অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়িনি।’
ধর্মেন্দ্র জানান, অনস্ক্রিনে তিনি শেষ চুমুর দৃশ্যে অভিনয় করেছেন ‘লাইফ ইন এ মেট্রো’ চলচ্চিত্রে। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন নাফিসা আলী।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন শাবনা আজমী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তারকা। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালিকন্যা রানির প্রেমের গল্প উঠে এসেছে এতে। শিক্ষিত, সংস্কৃতিমান বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন মেরুর মানুষ পরস্পরের প্রেমে কিভাবে পড়বে এবং শেষ পর্যন্ত তাদের প্রেম পূর্ণতা পাবে কি না, সেই গল্পে এগিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

সূত্র : ইন্ডিয়া টুডে

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ