1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীন, মিয়ানমার, উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ৬:২২ pm

চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল বলে রয়টার্স জানিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডিয়েমো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্সটাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ