1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীনের সঙ্গে চুক্তির পরই মালদ্বীপের ঘোষণা: ‘ভারতীয় সেনা একজনও নয়’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪ ১০:০১ pm

‘সামরিক সহযোগিতার’ ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ৷ এই চুক্তিকে মালদ্বীপের ভারতীয় বলয় থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে৷

ভারতীয় সেনাদের দ্বীপপুঞ্জটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে মালে-র সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে৷

মালদ্বীপের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, ভারতীয় সেনাদের দ্বীপরাষ্ট্রটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ চীনের সঙ্গে একটি ‘সামরিক সহায়তা’ চুক্তি সইয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন তারা৷

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা এবং সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে মালদ্বীপ৷’

জানা গেছে, ওই চুক্তিতে সই করেছেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চীনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা৷

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের৷ কিন্তু গত বছরের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থি রাজনীতিক মোহামেদ মুইজু৷ তিনি দেশটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে৷

ভারত মহাসাগরের পূর্ব-পশ্চিম শিপিং রুটের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে মালদ্বীপ৷ সেখানে দীর্ঘদিন ধরেই নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে ভারত।

ডয়চে ভেলে



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ