
চিনি কেনো খেতে হবে?
ডায়াবেটিকে ভরা লোক!
তবু কেনো বোকার হদ্দ
চিনিতেই বেশি ঝোঁক??
যতই আনুক ভারত থেকে
কমিয়ে দিক মূসক ভ্যাট,
লোক দেখানো অভিযানে
ছিড়বে কী ইসের চ্যাট!!!
নিজের ঘরে নিজে দিয়ে
লোক দেখানো আগুন,
অধিক দামে চিনি বেচে
লাভ করবে তারা দ্বিগুণ।
হুজুরদের কে জিজ্ঞেস করুন
কিসের বদলে কী খাবেন,
ছোলা চিনি খেজুর বেগুণ
তেল ঝালের উত্তর পাবেন।
এবার হবে চিনির খেলা
আসন্ন এই রোজায়,
চিনির ঘরে আগুন দেয়ার
মানেটা যে তাই বোঝায়।
মিষ্টি কথায় চিড়ে ভেজান
চা শরবত চিনি বিনে,
বরই খাবেন খেজুরের বদলে
হুজুরকে রাখুন চিনে।
ইবলিশ নিজে হার মানবে
সিন্ডিকেটের ফন্দি দেখে,
মজুতদারি আড়ৎদারীর
দাম বাড়ানোর কায়দা দেখে।
আত্মসংযম করতে হবে
রমজানে হোক এই দীক্ষা,
কম কিনে কম খেয়ে
ইবলিশকে দিন শিক্ষা।