1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ: প্রবাসী কল্যাণমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ৪:০৭ pm

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

তবে বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে শুক্রবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশের শ্রমবাজার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, ‘চিল্লাতে চিল্লাতে, চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।’

রিক্রুটিং এজেন্সি, দালালের প্রতারণা ও সিন্ডিকেট বিষয়ে ইমরান আহমেদ বলেন, ‘অতীতে অনেক কিছু হয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এই অতীতকে দূর করার চেষ্টা করে এসেছি। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। এর মধ্যেই আমাদের কানে চলে আসে যে আমরা কত কিছু করছি। কে পয়সা কোথায় খাচ্ছে, কে দুবাইতে গিয়ে পয়সা খাচ্ছে। এর মধ্যে আমার নামও আসছে। এ ধরনের রিউমার পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য করা হয়।’

তিন বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পুরো ডিটেইলস পাবেন না এখন। একটা বিষয় আছে যে ডকুমেন্ট স্বাক্ষর না হওয়া পর্যন্ত এটার ডিটেইলগুলো কিন্তু জানানোর কথা নয়। আমি যা বলব, ভাসা-ভাসা বলব। স্বাক্ষর করার পর জিজ্ঞাসা করলে ডকুমেন্টে কী আছে, তা আমি বলব। কারণ, দুই দেশের মধ্যে সমঝোতা, এখানে কিন্তু কনফিডেন্সিয়ালিটির একটা বিষয় আছে।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ