1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চায়ের গুদামে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৬ am

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চায়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার চা পাতা ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে আা কোম্পানীর মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা প্রথম আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফয়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে।

আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা পুড়ে গেছে।
এসময় ফিনলে কোম্পানির সিওও তাহসিন আহমদসহ পদস্থ কর্মকর্তারা কারখানায় উপস্থিত হন। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর হারুন পাশা ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন করেন।

হারুন পাশা প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ