1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চালকদের জন্য পেনশন চালু করছে উবার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪০ pm

চালকদের জন্য পেনশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার টেকনোলজিস। যুক্তরাজ্যের সব যোগ্য চালকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের একটি রুলের পর ব্রিটেনের প্রায় ৭০ হাজারের বেশি তালিকাভূক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সেসময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে উবার চালকরা ন্যূনতম মজুরি পাবেন, যা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড।

শুক্রবার সিলিকন ভ্যালি কোম্পানিটি জানায়, চালকদের উপার্জনের ৩ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।

এদিকে ওলা, বোল্ট ও অ্যাডিসন লি’র মতো রাইড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও তাদের চালকদের জন্য পেনশন সুবিধা চালু করার আহ্বান জানিয়েছে উবার এবং ব্রিটেনের ট্রেড ইউনিয়ন হিসেবে পরিচিত জিএমবি ইউনিয়ন

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ