1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ১২:৫২ pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলা পরিদর্শনে যাচ্ছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তিনি ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় আবেদন জানিয়েছে বিএনপি।

ঘোষিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে তারেক রহমান গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বগুড়ায় পৌঁছাবেন।

পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে যাত্রা শুরু করে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই দিনে রংপুরে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার কর্মসূচিও রয়েছে।

১৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

এ ছাড়া সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ