1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

চাঁদে ফোর-জি চালু করতে চায় নকিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ৮:৩০ pm

ভবিষ্যতে কেউ চাঁদে বেড়াতে গেলে সঙ্গে সঙ্গেই হয়তো ছবি তুলে তা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবেন। এই সুযোগ করে দেবে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া অব আমেরিকা করপোরেশন। এরই মধ্যে চাঁদে ফোর-জি সেলুলার কমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপনের জন্য একটি প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস নাউ এর প্রতিবেদনে বলা হয়, অনেক আগে থেকেই চাঁদে উচ্চগতির সেলুলার কানেকটিভিটি স্থাপনে আগ্রহ প্রকাশ করে আসছে নকিয়া অব আমেরিকা করপোরেশন। এবার তাদের পাশে দাঁড়িয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নকিয়া অব আমেরিকা করপোরেশন হলো যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক একটি প্রতিষ্ঠান। টেলিকম ও নেটওয়ার্ক সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সরঞ্জাম, সফটওয়্যার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে তারা। চাঁদে ফোর-জি চালু করার জন্য এ প্রতিষ্ঠানকে ১ কোটি ৪১ লাখ ডলার দেবে নাসা।

চাঁদকে কেন্দ্র করে বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটাতে চায় নাসা। এ কাজের জন্য মার্কিন ১৩টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে তারা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদকে কেন্দ্র করে বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটাতে নাসা ব্যয় করছে ৩৭ কোটি ডলার।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নাসা চাঁদের জন্য কেন এতো অর্থ ব্যয় করছে? এর উত্তর হলো- চাঁদে নিজেদের দীর্ঘস্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চায় নাসা। ভবিষ্যতে মঙ্গলে মনুষ্য অভিযানের জন্য চাঁদে দীর্ঘস্থায়ী উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করে সংস্থাটি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ