1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

চসিক নির্বাচনে ইসির ব্যয় ১০ কোটি টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩১ pm

সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে অর্ধেক ব্যয় হয়েছে নির্বাচন পরিচালনা খাতে। বাকি অর্ধেক ব্যয় হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষায়।

ইসির বাজেট শাখার উপ-সচবি মো. এনামুল হক জানান, নির্বাচন পরিচালনা খাতে ব্যয় হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা। এ খাতে কেন্দ্র ও ভোট ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা ইত্যাদি বাবদ ব্যয় করতে হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োগে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পেছনে ৩৩ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা, আনসারের পেছনে ২ কোটি ৬১ ১৭ হাজার ৫২০ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩৮০ টাকা এরই মধ্যে পরিশোধ করেছে সংস্থাটি। অবশিষ্ট রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিয়োগের ব্যয়।

এনামুল হক জানান, বিজিবি এখানো চাহিদাপত্র দেয়নি। তারা চাহিদাপত্র পাঠালে মোট ব্যয় দাঁড়াবে ১০ কোটি টাকার মতো।

সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে এ সিটিতে ব্যয় হয়েছিল ২০ কোটি টাকা। তার আগে ২০১০ সালের নির্বাচনে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। এবার ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করায় ব্যয় কম হয়েছে।

গত ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ