1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চলন্ত ট্রেনে সন্তান প্রসব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৮ pm

শ্বশুরবাড়ি থেকে সন্তান প্রসবের জন্য মায়ের সঙ্গে পিত্রালয়ে যাওয়ার পথে চলন্ত ট্রেনেই সন্তান প্রসব করেছেন রেশমা খাতুন (২৭) নামে এক প্রসূতি। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মা ও শিশু সন্তানকে ফায়ার সার্ভিসের সদস্যরা যশোর রেলস্টেশন থেকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক রেশমা খাতুনকে দুপুর ১২টার দিকে ভর্তি করেন। এরপর লেবার ওয়ার্ডে নিয়ে গেলে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার সন্তানের নাড়ি কেটে দেন।

সংবাদ পেয়ে গাইনি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন এসে রোগীর চিকিৎসা দেন। তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ওই চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের রনির স্ত্রী। যশোর শহরের শংকরপুর টার্মিনাল এলাকার শাহাবুদ্দিনের মেয়ে রেশমা খাতুন। সাংসারিক জীবনে তাদের দুটি ছেলেসন্তান রয়েছে।

রেশমা খাতুন জানিয়েছেন, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের জন্য মা মনোয়ারা খাতুনের সঙ্গে শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে ট্রেনযোগে যশোরে আসছিলেন। পথের মাঝে দর্শনা স্টেশনের কাছে পৌঁছলে চলন্ত ট্রেনের ভেতরে তার সন্তান প্রসব হয়ে যায়। এরপর যশোর রেলস্টেশনে পৌঁছলে স্টেশনের পক্ষ থেকে যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

বর্তমানে রেশমা খাতুন লেবার ওয়ার্ডে ও শিশুপুত্র চিকিৎসাধীন রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ